জাতীয়
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহেই ইসির নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) চলতি সপ্তাহের মধ্যেই আসন্ন জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আসা ৮২টি অভিযোগের শুনানি ২৪ আগস্ট থেকে টানা চার দিন চলবে। শুনানি শেষে দ্রুতই এ বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা প্রসঙ্গে সচিব জানান, নতুন কোনো কেন্দ্র বাড়ানো হবে না। বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি ভারসাম্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ থাকলেও ভবিষ্যতে সেটি ৬০০ ভোটার পর্যন্ত করা হতে পারে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে তিনি বলেন, যেসব আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছিল, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে। বর্তমানে প্রায় ৮০ হাজার আবেদন আপিল আকারে জমা রয়েছে। ইসির ধারণা, ডাটা এন্ট্রি আরও নিখুঁত হলে ভবিষ্যতে এই আপত্তির সংখ্যা অনেক  কমে আসবে।

মতামত দিন