জাতীয়
ছবি: সংগৃহীত

অক্টোবরের মাঝামাঝি কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শনের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক রোববার (১৭ আগস্ট) সাংবাদিকদের জানান, চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হতে পারে।

তিনি বলেন, যদিও কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তবুও আংশিকভাবে ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দর প্রস্তুত।

নতুন টার্মিনাল ও সাগরের বুকে নির্মাণাধীন রানওয়ের অগ্রগতি দেখে আশা করা যাচ্ছে, এটি দেশের পর্যটন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কক্সবাজারকে আন্তর্জাতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।

পরিদর্শনে বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতামত দিন