জাতীয়
ছবি: সংগৃহীত

জনগণ যদি নির্বাচনকে সমর্থন করে, তাহলে কেউ তা রোধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যদি ভোটের প্রতি উৎসাহী থাকে, তাহলে কেউ নির্বাচনের পথ বন্ধ করতে পারবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন সম্পন্ন হবে।


শনিবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দাবি করলেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই চূড়ান্ত।

তিনি বাজার পরিস্থিতি সম্পর্কেও মন্তব্য করেন। অতিরিক্ত বৃষ্টির কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে, তবে আলুর মজুত বেড়ে যাওয়ায় দাম স্থিতিশীল রয়েছে। জাহাঙ্গীর আলম বলেন, “কৃষক ন্যায্য দাম না  পেলে চাষ কমে যাবে, ফলে ভবিষ্যতে আলুর দাম বৃদ্ধি পাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তারা দুপক্ষেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

চাঁদাবাজি প্রতিরোধ সম্পর্কে তিনি বলেন, “দেশে কেউ, যেই বড় হোক না কেন, চাঁদাবাজি করতে পারবে না। আইন অনুযায়ী তাদের দায়িত্বশীল করা হবে।”

পলিথিন ব্যবহারের প্রভাব সম্পর্কে তিনি সতর্ক করেছেন। তিনি বলেন, “পলিথিন ব্যবহার থেকে পরিবেশ নষ্ট হচ্ছে এবং পানি আটকে যাচ্ছে। পাটের ব্যাগ ব্যবহার করলে কৃষকও উপকৃত হবেন, পরিবেশও সুরক্ষিত থাকবে।”

মতামত দিন