জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটে সেনাবাহিনী উদ্ধার করল আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটে সাম্প্রতিক অভিযান চালিয়ে সেনাবাহিনী আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে। এ নিয়ে জেলায় মোট প্রায় ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হলো।

শনিবার (১৬ আগস্ট) সকালে ধোবাগুল এলাকায় অভিযান চালিয়ে পাথরগুলো সংগ্রহ করা হয়।

এদিকে, কোম্পানীগঞ্জে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মীরা উদ্ধারকৃত পাথরের গর্ত সমান করার কাজ শুরু করেছে। স্থানীয় শ্রমিকরাও সংস্কারে অংশ নিচ্ছেন।

এর আগে শুক্রবার রাতের দিকে ধলাই নদীর পূর্বপাড় থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পাথর লুট নিয়ন্ত্রণ করতেন।

তাছাড়া, খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতিকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে। তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও পরিবেশকর্মীদের মতে, গত বছরের ৫ আগস্ট থেকে সিলেটে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর অবৈধভাবে তোলা হয়েছে। এটির আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকারও বেশি।

মতামত দিন