জাতীয়
ছবি: সংগৃহীত

সীমান্তে আহত হাতির চিকিৎসায় গিয়ে প্রাণঘাতী হামলা, ঢাকায় আনা হলো আহত চিকিৎসকদের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত এক বন্য হাতির চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দুই ভেটেরিনারি সার্জনসহ তিনজন। পরে বিজিবির হেলিকপ্টারে তাদের ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

আহতদের মধ্যে রয়েছেন—ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’-এর কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার পাহাড়ে মাইন বিস্ফোরণে আহত হাতিটিকে চিকিৎসা দিতে গিয়েছিলেন তারা। চিকিৎসা কার্যক্রম চলাকালে হাতিটি হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে সবাই মারাত্মকভাবে আহত হন।

পরে দ্রুত বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এবং রাতেই হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়।

মতামত দিন