দেশের কোনো শক্তিই নির্বাচন পেছাতে পারবে না: প্রেস সচিব।
মাগুরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে রোজা শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দেশের কোনো শক্তিই নির্বাচন পেছাতে পারবে না।
শফিকুল আলম বলেন, ডিসেম্বরেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং তার আগে সব প্রস্তুতি শুরু হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথভাবে কাজ করছে। তিনি জনগণ ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রেস সচিব আরও বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য সংস্কার, যা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান এবং তা দেশের জন্য ভালো শাসন ব্যবস্থা নিশ্চিত করবে।

মতামত দিন