জাতীয়
ছবি: সংগৃহীত

মাদারীপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও গ্যারেজ পুড়ে ছাই।

নিজেস্ব প্রতিবেদক:

মাদারীপুর সদর উপজেলায় মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গ্যারেজসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান, একটি মোটরসাইকেলসহ দোকানের মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা হিসেবে দেখিয়েছেন। 

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার এলেক্স রোজারিও জানান, কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনার পর চূড়ান্ত পরিমাণ জানা যাবে।

মতামত দিন