জাতীয়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে নদী পানির স্তর বিপদসীমার সমান, নিচু এলাকা প্লাবিত।

নিজেস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার নদীর পানি বিপদসীমার  সমান অবস্থায় রয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টায় দুধকুমার নদীর পানি ২৯.৬০ সেন্টিমিটারে পৌঁছেছে, যা গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার কমেছে।

জেলার তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি একই সঙ্গে কমেছে। জেলার ৫ শতাধিক চরাঞ্চলের বাড়িঘরে এখনও পানি উঠে নি, তবে নিচু এলাকায় গ্রামীণ সড়ক প্লাবিত হয়েছে। চরাঞ্চলের কৃষি জমিও পানিতে ডুবে গেছে।

আসন্ন বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন বন্যাপ্রবণ ছয়টি উপজেলায় কন্ট্রোলরুম খুলেছে। এসব উপজেলায় ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর অন্তর্ভুক্ত।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান জানান, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছিল, তবে গত ২৪ ঘণ্টায় পানি কমতে শুরু করেছে।

মতামত দিন