জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সব থানায় অনলাইন জিডি চালু।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বাসিন্দারা এখন থেকে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা  অনুসরণ করে সহজেই জিডি জমা দিতে পারবেন। প্রচলিত পদ্ধতির মতোই আবেদনকারীরা একটি জিডি নম্বর এবং পরবর্তী অগ্রগতি সংক্রান্ত তথ্য পাবেন।

এ প্রক্রিয়ায় আবেদনকারীর নিবন্ধিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়, ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত থাকে।

ডিএমপি জানিয়েছে, এই ডিজিটাল সেবার মাধ্যমে সময় বাঁচবে, পুলিশের জবাবদিহিতা বাড়বে এবং নাগরিকদের স্বস্তি আসবে। অনলাইন সেবার পাশাপাশি প্রচলিত সরাসরি জিডি করার ব্যবস্থা চালু থাকবে।

মতামত দিন