মেঘনায় ১৮ হাজারের বেশি সিমেন্টবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে।
চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে যশোরগামী চাঁদতারা-৮ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজের মাস্টার মামুন শেখ জানান, মুন্সিগঞ্জের মুক্তারপুরের শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট বোঝাই করে যশোরের উদ্দেশে রওনা দেন তারা। বুধবার রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় নোঙর করার পর পাশে নোঙর করা জামান নামের আরেকটি জাহাজও ছিল। ভোর সাড়ে ৪টার দিকে যাত্রা শুরুর পর মেঘনার তীব্র স্রোতে পাশের জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে চাঁদতারা-৮ বাম দিকে হেলে পড়ে মুহূর্তেই মালামালসহ নদীতে তলিয়ে যায়।
চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষ এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং বিআইডাব্লিউটিএ শিগগিরই উদ্ধার অভিযান শুরু করবে।

মতামত দিন