জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে: সিনিয়র সচিব।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কমিশনের বৈঠকে ইতোমধ্যে রোডম্যাপের খসড়া নিয়ে আলোচনা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে।

তিনি জানান, রোডম্যাপে কোন প্রক্রিয়া বা বিষয় অন্তর্ভুক্ত হবে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, তাদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে এবং এ বিষয়ে আরও সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া, নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন এসেছে বলে জানান ইসি সচিব। এসব আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে।

মতামত দিন