জাতীয়
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ব্রিজে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, ১৬ আহত।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরে ব্রিজের ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা দর্শনা ডিলাক্স এবং যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামের দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একজন নারী ও দুজন পুরুষ নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার মাত্র এক মিনিটের মধ্যে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে আটজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।

মতামত দিন