জাতীয়
ছবি: সংগৃহীত

সিলেটের জাফলংয়ে প্রশাসনের অভিযান: ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্টে প্রশাসনের বিশেষ অভিযানে ২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। অভিযান চলেছে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দের উদ্দেশ্যে জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। এর আগে, কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের কালাইরাগ এলাকা থেকে ১২ হাজার ঘনফুট চুরি হওয়া পাথর উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত পাথরগুলো আবার নদীতে ফেলে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সিলেট ক্লাব এলাকায় যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় প্রশাসন বলেছে, পাথর চুরি ও অবৈধ উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

মতামত দিন