জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরার বিমান বিধ্বস্তে দগ্ধ শিক্ষিকা মাহফুজা আক্তার ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ২১ জুলাই ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা আক্তার দীর্ঘ ২৪ দিনের চিকিৎসার পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) মৃত্যুবরণ করেছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত ছিলেন এবং ঘটনার সময় বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, দগ্ধ অবস্থায় তার শরীরের প্রায় এক চতুর্থাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধস্থলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় চিকিৎসার পরও তার জীবন রক্ষা সম্ভব হয়নি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ওই হাসপাতালে আরও ২৩ জন আহত রোগী চিকিৎসাধীন, ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বিমানপাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন। ঘটনার সময় বিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মতামত দিন