জাতীয়
ছবি: সংগৃহীত

আসিফ মাহমুদের দাবি:আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

নিজেস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে চাঁদাবাজির অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং সব তথ্য সেই প্রক্রিয়াতেই প্রকাশ পাবে।

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি মনে করেন, যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের পদে থাকা ঠিক হবে না, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়।

উল্লেখ্য, এক বছরের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘সফলতার চেয়ে ব্যর্থতার দিক বেশি লক্ষ্য করা গেছে। কিছু ক্ষেত্রে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছু সাফল্য আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ফলাফল সন্তোষজনক হয়নি। অভ্যুত্থানের যে আশা ছিল, তা পূরণ হয়নি।’


মতামত দিন