জাতীয়
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে বাস উল্টে পুকুরে, ১০ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে বুধবার (১৩ আগস্ট) দুপুরে গড়াই পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

দুর্ঘটনা ঘটে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায়, যখন বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারায়।


স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, কোনো যাত্রী নিহত হয়নি।

মতামত দিন