জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী কাল ১১ ঘণ্টা তিতাস গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা ও আশপাশের কিছু এলাকায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা অঞ্চলে পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর। পাশাপাশি, ডিএনডি অঞ্চলের আশপাশে গ্যাসের চাপ স্বল্প থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে।

মতামত দিন