জাতীয়
ছবি: সংগৃহীত

তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে কুয়ালালামপুর ছেড়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিজেস্ব প্রতিবেদক:

তিনদিনের সরকারি সফর শেষ করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

গত সোমবার প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুরে পৌঁছান। তিন দিনের সফরের সময় তিনি প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, আজ তাকে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

মতামত দিন