খুলনায় স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী নিহত।
ময়না সাতক্ষীরার মৌতলা গ্রামের বাসিন্দা এবং আরিফ মোল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য তার স্ত্রী ময়না অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে খুলনা যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান।
অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজনই সুস্থ থাকলেও ময়না ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম জানিয়েছেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন