জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি।

নিজেস্ব প্রতিবেদক:

 চাকরি জাতীয়করণ এবং বেতনের সঙ্গে ৪৫ শতাংশ বাড়ি ভাড়া নিশ্চিত করার দাবিতে জাতীয়  প্রেসক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা। 

বুধবার (১৩ আগস্ট) সকাল নয়টার পর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থানকারীরা সচিবালয় পর্যন্ত পদযাত্রা করার পরিকল্পনা করেছেন। পুলিশের পক্ষ থেকে উক্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো এমপিওভুক্তরা বাড়িভাড়া পান না; শুধু ১ হাজার টাকা ভাড়া পাওয়ায় তারা বৈষম্যের শিকার। তারা সরকারি চাকরিজীবীদের সমান চিকিৎসা সুবিধা, উৎসব ভাতা এবং চাকরি জাতীয়করণের দাবিও তুলেছেন। শিক্ষকরা সতর্ক করেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

মতামত দিন