সচিবালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে মিছিল, সমাবেশ বা গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভবন ও প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বন্ধ থাকবে। এছাড়াও অননুমোদিত কোনো সভা, সমাবেশ, পেশাগত সংগঠন বা সমিতির বৈঠকও অনুষ্ঠিত হবে না। সন্ধ্যা ৬টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজন ছাড়া সচিবালয়ে অবস্থান করা যাবে না এবং ছুটির দিনগুলোতেও পূর্বানুমতি ছাড়া প্রবেশ নিষেধ।
কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ পাস অবশ্যই দৃশ্যমান রাখতে হবে। লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানোও নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা বাহিনী গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি নিশ্চিত করবে। সবাইকে এই নির্দেশাবলী কঠোরভাবে মানার জন্য অনুরোধ করা হয়েছে।

মতামত দিন