সারাদেশে মঙ্গলবার উদযাপিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
আগামীকাল (১২ আগস্ট) সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এ বছরের আন্তর্জাতিক যুব দিবসের থিম নির্ধারণ করা হয়েছে—‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম জানান, দিবসটি উদযাপনে র্যালি, আলোচনা সভা, রক্তদান কার্যক্রম এবং যুব উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় জুলাইয়ের গণঅভুত্থানের মাধ্যমে সৃষ্ট তরুণ শক্তিকে কাজে লাগাতে প্রযুক্তিভিত্তিক কর্মশালা এবং আত্মকর্মসংস্থানের জন্য ঋণ প্রদানের মাধ্যমে তাদের প্রস্তুত করছে।
গত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে প্রায় ২ লাখ ৭১ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান সচিব। পাশাপাশি ৪ হাজার ৯৮৫ জনকে মোট ৪৭ কোটি ১৬ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। দেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে ১ হাজার ৭৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জাতীয় জাদুঘর থেকে একটি যুব র্যালি শুরু হবে, যা হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেষ হবে। এরপর একই স্থানে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জাতীয় যুব পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মতামত দিন