জাতীয়
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক নিহত, আহত সাতজন।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদীখানে রবিবার রাতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
 

দুর্ঘটনাটি এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় ঘটে। আহতদের দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার  সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। 

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকামুখী হানিফ পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়, যা দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে।

মতামত দিন