জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পাশাপাশি আনসার ও ৮০ হাজারের বেশি সেনা সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি  জানান, ভোটকেন্দ্রগুলোতে নৌবাহিনী, বিজিবি ও র‌্যাবের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

সোমবার (১১ আগস্ট) কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, এজন্য সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়াতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, নিরীহ ও নিরপরাধ কেউ যেন কোনোভাবেই আইনের আওতায় না পড়ে সেজন্য বিশেষ নজর দেয়া হবে। “টাকার লোভে অনেকের নামে মামলা হয়েছে, তাই কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে কাজ করা হচ্ছে,” যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি অনেক উন্নত। যদিও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি, তবুও নির্বাচন সম্পাদনে কোনো প্রতিবন্ধকতা নেই। স্বাধীনতার পর এমন শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরল বলে উল্লেখ করেন তিনি।

মতামত দিন