জাতীয়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সফরের পথে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

নিজেস্ব প্রতিবেদক:

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন।

মঙ্গলবার পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনা, কৃষি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবে বাংলাদেশ।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।

মতামত দিন