জাতীয়
ছবি: সংগৃহীত

ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (অতিরিক্ত মহাপরিদর্শক) পদে উন্নীত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই সাতটি পদ সুপারনিউমারারি ভিত্তিতে সৃষ্ট, যা পদোন্নতি, অবসর, অপসারণ অথবা অন্য যেকোনো কারণে শূন্য হলে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এছাড়া, পদ সৃজনের তারিখ থেকে এই পদগুলোর মেয়াদ এক বছর থাকবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে থেকেই দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবির ডিআইজি জিএম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

মতামত দিন