জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ না নেওয়ায় বৃদ্ধের জুতা নিক্ষেপ।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে নিজের অভিযোগ গ্রহণ না হওয়ায় এক বৃদ্ধ ক্ষোভে মঞ্চের দিকে জুতা ছুড়ে দিয়েছেন।

 রোববার (১০ আগস্ট) বগুড়া শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে।
 

দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে ক্ষোভে পূর্ণ ছাকোয়াত হোসেন মণ্ডল অভিযোগ জানান, পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরেও অভিযোগ করেছেন, কিন্তু সুরাহা পাননি। 

দুদকের গণশুনানিতে গেলেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে তিনি বলেন। জুতা নিক্ষেপের পরে কর্মকর্তারা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান।দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের কাছে মন্তব্য করতে অস্বীকার করেন।

মতামত দিন