জাতীয়
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সংলগ্ন সড়কের বেহাল দশায় এলাকাবাসীর ধান গাছ রোপণ করে প্রতিবাদ।

নিজেস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের পাশ দিয়ে উপজেলা মডেল মসজিদ, বাহাদুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও বিএম কলেজ যাওয়ার  একমাত্র সড়কটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বড় বড় গর্তে পানি জমে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে।

বৃষ্টির সময় এই সড়ক কাদামাটিতে পরিণত হয়ে উঠেছে, যা জনসাধারণের জন্য নিরাপদ নয়।

রোববার (১০ আগস্ট) স্থানীয়রা তাদের অসন্তোষ প্রকাশ করতে গর্ত এবং পানি জমা জায়গাগুলোতে ধান রোপণ করেন। এ উদ্যোগের মাধ্যমে তারা স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের নজর কাড়তে চেয়েছেন।

বাসিন্দারা জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন, কিন্তু অবনতি কারণে ছোট-বড় সবাই দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে স্কুলগামী শিশুরা কাদায় পড়ে বিপদে পড়ছে। এলাকার ব্যবসা-বাণিজ্যও সড়কের খারাপ অবস্থার কারণে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা যাতে  না ঘটে তার জন্য মনিটরিং ব্যবস্থা জোরদার করা হোক।

ঠাকুরগাঁও পৌরসভার কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, শহরের অনেক সড়কের সংস্কার কাজ চলছে, বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে যাতে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসে।

মতামত দিন