জাতীয়
ছবি: সংগৃহীত

৮ দফা দাবিতে ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

নিজেস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, ১২ আগস্ট থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার ধর্মঘট বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (১০ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ে মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপদেষ্টা ফাওজুল কবির খান সভা শেষে বলেন, মালিক সমিতির ৮ দফা দাবির ওপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব সমস্যার সমাধান সম্ভব, সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে সড়ক আইনের সংশোধনী খসড়া প্রস্তুত করার কথা জানান তিনি।

তিনি আরও জানান, পুরনো যানবাহন তুলে নেওয়ার জন্য ছয় মাসের সময়সীমা দেয়া হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিংয়ের কোনো সুযোগ নেই। মালিক ও শ্রমিক উভয়ের ক্ষতি না হয়, সে খাতিরে কার্যকর  ব্যবস্থা নেওয়া হবে। এই কাজগুলো বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি নিয়ে জাতীয় প্রেস  ক্লাবে সংবাদ সম্মেলন করে। তারা বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর করার দাবি  জানান এবং দাবিসমূহ পূরণ না হলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।

মতামত দিন