জাতীয়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকে ৫টি সমঝোতা স্মারকের সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে যাচ্ছেন।

আগামী ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেস উইং  থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখার জন্য মালয়েশিয়া ও  আসিয়ান দেশগুলোকে আহ্বান জানানো হবে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, গভীর সমুদ্রের মাছ ধরায় বিনিয়োগ, ইলেকট্রিক যানবাহন প্রক্রিয়াজাতকরণ, মোবাইল নেটওয়ার্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সংক্রান্ত সমস্যাও এ বৈঠকে গুরুত্ব পাবে।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের আটকের বিষয়ে দুই দেশের পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদানের চুক্তি ইতিমধ্যেই হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে সাহায্য করবে।

এই সফর মূলত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই প্রথম মালয়েশিয়া সফর হিসেবে গুরুত্ব বহন করছে। সফরের সময় বিভিন্ন বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মতামত দিন