জনস্বার্থে আরও ৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠাল অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকার আবারও এক দফায় ৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) চাকরি থেকে অবসরে পাঠিয়েছে। এরা বেশিরভাগই বিগত সরকারের সময় ঢাকাসহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
রবিবার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি।
তালিকায় থাকা কর্মকর্তারা নৌপুলিশ, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন ও রেলওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—
-
নৌ-পুলিশের যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন
-
সিআইডি মৌলভীবাজারের পরিদর্শক নুরুল ইসলাম
-
টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পরিদর্শক আবু বকর সিদ্দিক
-
ট্যুরিস্ট পুলিশের মুন্সীগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ
-
নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পরিদর্শক এস এম কামরুজ্জামান
-
সিআইডি নরসিংদীর পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির
-
বগুড়ার এপিবিএন-৪ এর পরিদর্শক শিকদার মো. শামীম হোসেন
-
সিআইডি কন্ট্রোল রুমের পরিদর্শক আব্দুল লতিফ
-
কুলাউড়া রেলওয়ে থানার পরিদর্শক মো. সেলিমুজ্জামান
সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারায় জনস্বার্থে অবসর দেওয়া হওয়ায় তারা বিধি অনুযায়ী সব অবসর-সুবিধা পাবেন।
এর আগে একই আইনে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছিল।
মতামত দিন