জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আরও ৩২৫ জন হাসপাতালে ভর্তি।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ৩২৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ (২৩) রয়েছে। নারীদের মধ্যে একজনের বয়স ৬০ বছর, অপরজনের বয়স ১৩ বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৬৬ জন, ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ৯৫ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৮ জন মারা গেছেন, যার মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪২ জন নারী।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৩,৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত জুলাই মাসেই রোগীর সংখ্যা দশ হাজারের বেশি ছিল।

মতামত দিন