অ্যান্টিভেনম না থাকায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী কদমতলা গ্রামের সাকিবুল ইসলাম খোকা (১২) নামের এক স্কুলছাত্র সাপের কামড়ে গুরুতর আহত হয়ে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অ্যান্টিভেনমের অভাবে তাকে ঠাকুরগাঁও হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয়রা জানায়, সাপের কামড়ের কারণে তার অবস্থা দ্রুত খারাপ হলে জরুরি ভিত্তিতে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তবে ওখানে অ্যান্টিভেনম না থাকায় উচ্চতর চিকিৎসার জন্য তাকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়। সেখানে অ্যান্টিভেনমের অভাবের কারণে তাকে দিনাজপুর রেফার করা হয়। দুর্ভাগ্যবশত, রেফার করার পথে দশমাইল এলাকায় সে মারা যায়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার বলেন, সারা দেশে বর্তমানে অ্যান্টিভেনমের সংকট বিরাজ করছে। আগে অপারেশন প্ল্যান থেকে সরবরাহ হতো, কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নেবে তারা কিনে দিবে নাকি স্থানীয়ভাবে কিনতে হবে। আমরা ইতোমধ্যে চাহিদা পাঠিয়েছি।
এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানা অপমৃত্যুর মামলা করেছে বলে জানিয়েছেন থানার ওসি শওকত আলী সরকার।
পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়

মতামত দিন