জাতীয়
ছবি: সংগৃহীত

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু রোববার থেকে।

নিজেস্ব প্রতিবেদক:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পক্ষ থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আগামী রোববার (১০ আগস্ট) থেকে ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে শুরু হবে।

টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিনের মধ্যে (শুক্রবার বাদে) ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় মোট ১৩০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

সাধারণ ক্রেতাদের জন্য ভোজ্যতেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মসুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি হবে।

অপরদিকে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা আগের মতোই ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে বিশেষ মূল্যে  সুবিধা পাবেন। প্রতি কার্ডধারী ৫ কেজি চাল ৩০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ১০০ টাকা, ২ কেজি মসুর ডাল ৬০ টাকা এবং ১ কেজি চিনি ৭০ টাকায় পেয়ে থাকবেন। চার পণ্যের এই প্যাকেজের মূল্য ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন