বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা।
আত্মহত্যা করা দম্পতির নাম মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)। তারা ১৭ বছর বিবাহিত ছিলেন এবং নিঃসন্তান।
শুক্রবার রাতে পারিবারিক কলহের কারণে তারা নিজ বাড়িতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন শনিবার সকালে বিষয়টি বুঝতে পেরে তাদের মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুবাসী রানী রায় মারা যান। মানিক চন্দ্র রায়ের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, এ ঘটনায় বীরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন