জাতীয়
ছবি: সংগৃহীত

১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

১৩ আগস্টের দিকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিস্তৃত এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আভাস রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যা গরমের অনুভূতি আরও তীব্র করবে। শনিবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৭ শতাংশ।

রাজধানীতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

মতামত দিন