জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনেই মূল ফোকাস।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এবং  এই ধাপে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
 

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই  সকল সংস্কার শেষ করার পরিকল্পনা করছে। ১২১টি সুপারিশের মধ্যে ইতিমধ্যে ১৬টি সম্পন্ন হয়েছে, ৮৫টি প্রক্রিয়াধীন এবং ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে। বাকি সুপারিশ বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ সংক্রান্ত আলোচনায় দক্ষতা দেখানোর জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানানো হয়। 

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন