বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে ভ্রমণ সুবিধা চুক্তি স্বাক্ষরিত।
বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা আন্তর্জাতিক ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির ফলে সেনাসদস্যরা সরকারি ও ব্যক্তিগত কাজে টার্কিশ এয়ারলাইনস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে তুলনামূলক কম খরচে যাতায়াত করতে পারবেন। এতে একদিকে যাতায়াত ব্যয় কমবে, অন্যদিকে সরকারি অর্থেরও সাশ্রয় হবে বলে জানায় আইএসপিআর।
এছাড়া, স্টার এলায়েন্সের অংশ হিসেবে টার্কিশ এয়ারলাইনসের আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধাও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। বিদেশে দায়িত্ব পালনের সময় এটি সেনা সদস্যদের অপারেশনাল সক্ষমতা বাড়াতে এবং ব্যক্তিগত প্রয়োজনে ভ্রমণ আরও সহজ করতে সহায়ক হবে।

মতামত দিন