জাতীয়
ছবি: সংগৃহীত

ইরাকি জলসীমায় লাইবেরিয়ান ট্যাংকার জব্দ: চোরাচালান ঠেকাতে বড় পদক্ষেপ।

নিজেস্ব প্রতিবেদক:

নথিপত্রবিহীন বিপুল পরিমাণ তেল বহনের সময় আরব উপসাগরের ইরাকি জলসীমা থেকে একটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরাকের নৌবাহিনী।

বসরা বন্দরের দক্ষিণাংশে জব্দ হওয়া ট্যাংকারটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল এবং এতে আড়াই লাখ টন কালো তেল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরাকি সরকারের ভাষ্য অনুযায়ী, ওই ট্যাংকারের সঙ্গে থাকা ব্যক্তিরা তেলের উৎস কিংবা গন্তব্য সম্পর্কে যথাযথ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

বাগদাদ বলছে, এটি তেল চোরাচালান ও অনুমোদনবিহীন রপ্তানি বন্ধে তাদের অভিযানের অংশ। জলসীমা ব্যবহার করে অবৈধভাবে তেল বহনের বিরুদ্ধে এটি একটি ‘প্রভাবশালী বার্তা’।

বিশ্লেষকদের মতে, ইরান মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বারবার চোরাই পথে তেল রপ্তানির চেষ্টা করে থাকে। ফলে ইরাকের জলসীমা হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ করিডোর।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে সাম্প্রতিক সময়ে ইরাকও তার সমুদ্র নিরাপত্তা জোরদার করেছে। জলসীমা দিয়ে নিষিদ্ধ তেল পাচার রুখতেই এমন নজিরবিহীন তৎপরতা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন