জাতীয়
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: সানাউল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচনী কার্যক্রম শুরু করতে প্রস্তুত রয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, "আমরা এখনো ডিসেম্বরের প্রথমার্ধ ধরে রেখেই পরিকল্পনা করছি। সে অনুযায়ী সব প্রস্তুতি এগোচ্ছে।"

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে ভোট অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবেই সময়সূচি নির্ধারণ করছে কমিশন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও জানা গেছে। ভোটের তারিখ সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত রাখতে সচেষ্ট কমিশন।

মতামত দিন