জাতীয়
ছবি: সংগৃহীত

সাহসিকতার স্বীকৃতি: শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে পুরস্কার চালু করবে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় সাহসিকতার সঙ্গে জীবন উৎসর্গকারী শিক্ষিকা মেহরিন চৌধুরীর স্মরণে একটি বিশেষ পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মেহরিন চৌধুরীর আত্মত্যাগ ছিল অনন্য। নিজের জীবন ঝুঁকিতে ফেলে তিনি কমপক্ষে ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করেন। তাঁর  বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষা মন্ত্রণালয় তাঁর নামে একটি সম্মাননা পুরস্কার চালু করবে, যা প্রতিবছর কোনো গুণী শিক্ষককে প্রদান করা হবে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি ছিল নতুন সরকারের উপদেষ্টা পরিষদের সচিবালয়ভিত্তিক দ্বিতীয় বৈঠক।

মতামত দিন