জাতীয়
ছবি: সংগৃহীত

নতুন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৬ আগস্ট) সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সৌদি আরবে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর অবদান এবং দেশটির সরকারের সহানুভূতির কথাও তুলে ধরেন সেনাপ্রধান।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর কার্যকর ভূমিকাকে স্বাগত জানান।সেনাবাহিনী প্রধানও বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক আরও গভীর করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মতামত দিন