জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের ডিএসসিসির ৩৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (৬ আগস্ট) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট তুলে ধরেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

তিনি জানান, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাজেট বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে সরকারি ও বৈদেশিক সহায়তা খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণে সংযমী অবস্থান নিয়েছে করপোরেশন। গত অর্থবছরে যেখানে সহায়তার লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৪ হাজার কোটি টাকা, এবার তা কমিয়ে ধরা হয়েছে ৫৫৮ কোটি ৬৯ লাখ টাকা।

নিজস্ব রাজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ৩২০ কোটি টাকা। এর বাইরে অন্যান্য আয় এবং সরকারি বরাদ্দ মিলিয়ে মোট বাজেট দাঁড়ায় ৩৮৪১ কোটি টাকা। বাজেটে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৪৬৯ কোটি টাকা।

প্রশাসক জানান, চলতি বর্ষায় দক্ষিণ সিটির অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা যায়নি। নিউমার্কেট এলাকার অল্প কিছু অংশে সাময়িক পানি জমলেও দ্রুত অপসারণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সড়ক ও ট্রাফিক অবকাঠামো, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, পরিবেশ উন্নয়ন ও জনকল্যাণ খাতে বরাদ্দ রাখা হয়েছে উল্লেখযোগ্য অঙ্ক। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বাজেট নগরের পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন