জাতীয়
ছবি: সংগৃহীত

সচিবালয় ও যমুনা বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিবেচনায় ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারার ক্ষমতাবলে আগামী শুক্রবার (৮ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিং দিয়ে চিহ্নিত এলাকাজুড়ে কোনো রকম গণজমায়েত, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি আয়োজন করা যাবে না।

ডিএমপি বলছে, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

মতামত দিন