জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি, ফেব্রুয়ারিতে ভোটের লক্ষ্যমাত্রা।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণে প্রস্তুত। প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ শুরু করা হয়েছে।
সিইসি আরও জানান, নির্বাচন পর্যন্ত প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না।
এর আগে, গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের আনুষ্ঠানিক অনুরোধ নির্বাচন কমিশনকে জানাবেন বলেও ঘোষণা করেন। তিনি বলেন, রমজানের আগেই নির্বাচনের ব্যবস্থা সম্পন্ন করতে চান।
ড. ইউনূস উল্লেখ করেন, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাও সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, প্রবাসীরাও যেন সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি আমরা নিশ্চিত করতে চাই।
মতামত দিন