জাতীয়
ছবি: সংগৃহীত

জুলাই সনদ জাতির প্রত্যাশা অনুযায়ী না হলে তা প্রত্যাখ্যান করবে জনগণ: মিয়া গোলাম পরওয়ার।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন, জাতির আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো দলের পক্ষ থেকে প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপন করা হলে তা জনসাধারণ প্রত্যাখ্যান করবে।

মঙ্গলবার (৫ আগস্ট) পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, ৩৬ দিনের ছাত্র-জনতা আন্দোলনের ফলশ্রুতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশ ছাড়ার পর জাতি একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতে শুরু করে।

৫ আগস্টের পর সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণহত্যার বিচার নিশ্চিতকরণের জন্য রাষ্ট্র সংস্কারের দাবি মেনে নিয়েছিল। জামায়াতে ইসলামী এই সংস্কারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করলেও, একদল সরকারকে যথাযথ সহায়তা না দিয়ে নিজের স্বার্থে সংস্কার চায়।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই যোদ্ধাদের আইনগত স্বীকৃতি দেওয়া এবং ফ্যাসিবাদের পথ বন্ধ করা সব দেশপ্রেমিক নাগরিকের দাবি। জাতির প্রত্যাশা পূরণ না হলে সরকার ঘোষিত সনদ জনগণ গ্রহণ করবে না।’

তিনি সতর্ক করে বলেন, ‘একটি দল ক্ষমতায় এসে সব সংস্কার বাতিলের হুমকি দিয়ে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, যা কখনো সফল হবে না।’ নতুন বাংলাদেশ নির্মাণে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি জামায়াতে ইসলামী নতুন দেশে বৈষম্যহীন ও ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ছাত্র-জনতা নিয়ে আবারও রাজপথে নামবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘নির্বাচনের পূর্বে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।’

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন,‘জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের মতো গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের বৈধতা প্রদান করা হলে কারো আপত্তি থাকার কথা নেই।’

মতামত দিন