জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৯৫।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুজন পুরুষের।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (৪ আগস্ট) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে থেকে আসা রোগীর সংখ্যা ৩১১। বাকি ৮৪ জন ঢাকা সিটির আওতাধীন এলাকা থেকে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২২ হাজার ৬৫ জন। আর এ সময়ে ভাইরাসটিতে মৃত্যুবরণ করেছেন ৮৬ জন, যাদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৭ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তাররোধ ও দ্রুত চিকিৎসার ওপর জোর দিচ্ছেন।

মতামত দিন