গত নির্বাচনের অনিয়মে জড়িত ২০০ ইসি কর্মকর্তা বদলি।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবে বিগত জাতীয় নির্বাচনে অনিয়মে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারীকে ইতোমধ্যে বদলি করা হয়েছে।
তিনি আরও জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। তারা এখানকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন।
প্রধান উপদেষ্টার দেওয়া সময়রেখা অনুযায়ী কমিশনের কাজ এগোচ্ছে জানিয়ে আখতার আহমেদ বলেন, ভোটার তালিকার সংশোধিত আইনের আওতায় নির্বাচনের আগে তিন ধাপে তালিকা প্রকাশ হবে। এরমধ্যে নতুন একটি কাট-অফ তারিখ নির্ধারণ করে আরও একটি সংশোধিত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।
তিনি বলেন, “জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশন যেসব পদক্ষেপ নিচ্ছে, তা জনসমক্ষে তুলে ধরা হবে। এতে করে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি জনগণের আস্থা বাড়বে।”
মতামত দিন