জাতীয়
ছবি: সংগৃহীত

দৈনিক জনকণ্ঠের নতুন সম্পাদকীয় বোর্ড গঠন।

নিজেস্ব প্রতিবেদক:

দৈনিক জনকণ্ঠ ফ্যাসিবাদমুক্ত ঘোষণা করে আগামী কার্যক্রম পরিচালনার জন্য ৬ সদস্যের একটি নতুন সম্পাদকীয় বোর্ড গঠন করেছে। আজ থেকে কার্যকর এই বোর্ডের মাধ্যমে সংবাদপত্রের পরিচালনা ও ব্যবস্থাপনা করা হবে।

নবগঠিত সম্পাদকীয় বোর্ডে অন্তর্ভুক্ত রয়েছেন:
১। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে ১ প্রতিনিধি
২। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) থেকে ১ প্রতিনিধি
৩। জয়নুল আবেদীন শিশির
৪। সাবরিনা বিনতে আহমদ
৫। ইসরাফিল ফরাজী
৬। মির জসিম

এই নতুন বোর্ডের মাধ্যমে জনকণ্ঠ পত্রিকা আরও স্বচ্ছ ও গণমাধ্যমের আদর্শ বজায় রেখে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মতামত দিন