জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদকে চট্টগ্রাম ক্লাবে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে  মরদেহ উদ্ধার করেন। মরদেহ এখনো চট্টগ্রাম ক্লাবে রাখা আছে। স্বজনদের উপস্থিতির পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

২০০০ সালের ডিসেম্বরে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন হারুন-অর-রশিদ, অবসর নেন ২০০২ সালের মাঝামাঝি। সেনা জীবন শেষ করে তিনি বেসরকারি ডেসটিনি গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করেন।  পরে বিতর্কিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার ও প্রতারণার মামলায় জড়িয়ে পড়েন এবং কারাবরণ করেন।

সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন